সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


সিরিয়ায় বেদুইন সুন্নি ও সংখ্যালঘু দ্রুজ গোষ্ঠীর মধ্যে সৃষ্ট দাঙ্গায় নিহত ৩০

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েইদা শহরে বেদুইন সুন্নি ও সংখ্যালঘু দ্রুজ গোষ্ঠীর মধ্যে দাঙ্গায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুই গোষ্ঠীর সংঘাতে ৩০ জনের মৃত্যুর কথা জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৩৭ জন।

সুয়েইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর সবাইকে সংযম প্রদর্শন ও জাতীয় সংস্কারের প্রতি সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন। এছাড়া দেশটির ধর্মীয় নেতারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

গত বছরের শেষ দিকে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামক সুন্নি ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী দামেস্ক শহরে হামলা চালিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এর মধ্য দিয়ে অবসান হয় আসাদ পরিবারের দীর্ঘ ৫৪ বছরের শাসনামলের। এর পর থেকে সিরিয়ায় সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়ে গেছে। একটি ইসলামপন্থী সরকার দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

গত এপ্রিল ও মে মাসে নতুন নিরাপত্তা বাহিনী এবং দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ নিহত হয়। চলতি মাসের শুরুর দিকে দ্রুজ সম্প্রদায়ের কয়েকজন সদস্য বিবিসিকে জানান, হামলার আশঙ্কার তুলনায় নতুন সরকার থেকে সঠিক সুরক্ষা না পাওয়া নিয়েও উদ্বিগ্ন তারা।

সাম্প্রতিক সময়গুলোতে হামলায় দেশটিতে সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের শত শত মানুষ নিহত হয়েছে। এছাড়া দামেস্কের একটি গির্জায়ও হামলা হয়েছে। সবমিলিয়ে বর্তমানে পুরো সিরিয়াই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img