সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে আহত ২০

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাস উল্টে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১১:৪৫ মিনিটে উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলেট থেকে ছেড়ে আসা হোমনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাহুবলের মুগকান্দি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জগদীশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img