সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ার ঘোষণা প্রতিমন্ত্রীর

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

জাতীয় ডেস্ক: দেশের বর্তমান জ্বালানি ঘাটতি দূর করা এবং তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করার উদ্দেশ্যে একটি অভিনব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। যুব উন্নয়ন অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পরিবারগুলো কেবল নিজেদের রান্নার বা অন্যান্য জ্বালানির চাহিদা মেটাবেই না, বরং উদ্বৃত্ত গ্যাস বাণিজ্যিকভাবে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে। বৈশ্বিক জ্বালানি সংকটের একটি স্থায়ী ও কার্যকর সমাধান হিসেবে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর বিশেষ জোর দিয়েছেন প্রতিমন্ত্রী। যুবসমাজকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে এই উদ্যোগ সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বায়োগ্যাস পল্লী গড়ার এই কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে তরুণ উদ্যোক্তা ও যুবকদের জন্য ঋণ বিতরণ প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে ঋণের পরিমাণও বৃদ্ধি করা হবে, যাতে যুবসমাজ এই খাতে বিনিয়োগ করে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের জন্যও আয়ের সুযোগ তৈরি করতে পারে। এছাড়া সভায় বেকার যুবকদের বড় পরিসরে প্রশিক্ষণ প্রদান, তৃণমূলের যুব সংগঠকদের সম্পৃক্ততা বাড়ানো এবং সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ট্রেড চালুর বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠপর্যায়ের কাজ আরও গতিশীল করার লক্ষে আগামী চার বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এখন থেকে নিয়মিতভাবে কর্মকর্তাদের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করা হবে এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। এর পাশাপাশি দেশের যুবসমাজকে একটি ছাতার নিচে আনতে দ্রুত যুব কাউন্সিল গঠনের কথা জানান প্রতিমন্ত্রী। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব বহুমুখী পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের যুব উন্নয়ন কার্যক্রমে গতি ফেরার পাশাপাশি গ্রামীণ জনপদে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জিত হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

আইন-আদালত ডেস্ক: বিচারকদের তথ্য সংগ্রহ ও আইনি রেফারেন্স খোঁজার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সুযোগ থাকলেও চূড়ান্ত রায়...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img