সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর মারা গেলেন স্বামী

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান স্ত্রী নাফিজা (৪৫)। এর প্রায় এক ঘণ্টা পর মারা যান স্বামী শাহাবুদ্দিন (৫৫)। 

শাহাবুদ্দিন জেলা শহরের দাতিয়া এলাকার সোলায়মান হোসেনের ছেলে। একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহাবুদ্দিনের ছোট ভাই শাহাদাৎ হোসেন জানান, তার ভাবি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। আর তার ভাই আক্রান্ত ছিলেন হৃদরোগে। দুপুরের পর তার ভাবি অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

ব্রাহ্মণবাড়িয়া

নাফিজার মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন শাহাবুদ্দিন। পরে বিকেল ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পরিবারের সদস্যদের কারও কোনো অভিযোগ না থাকায় ইতোমধ্যে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী নে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: জাপান সফরকালে দেশটির অন্যতম শীর্ষ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টয়োটার একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img