সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


ঈশ্বরদীতে ট্রাকচাপায় কৃষকের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় হান্নান মালিথা (৪৭) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের তালতলা নামক স্থানে ওই কৃষকের নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক হান্নান মালিথা ওই গ্রামের মো. সৈয়দ আলী মালিথার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন হান্নান মালিথা। নিজ বাড়ির সামনের সড়কে একটি দ্রুতগতির ট্রাক এসে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম শহিদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের লোকজনের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img