সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


ধানখেত থেকে প্রবাসীর স্ত্রীর মরেদহ উদ্ধার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

টাঙ্গাইলের সখীপুরে ধানখেত থেকে আমিনা বেগম (৪৫) নামে প্রবাসীর এক স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকায় বাড়ির পাশের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

পরিবার সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সাথে কথা বলতে বলতে ঘরের বাইরে বের হন। এরপর দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোরে বাড়ির পাশে ধানখেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img