সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


কলাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (২ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে আইনজীবীর সহকারী মো. এনামুল হক সাগর দুপুর ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রুহুল আমিন বরিশাল শেবাচিমে দুপুর ২ টার দিকে মারা যান।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের টিয়াখালী রজপাড়া এলাকায় যাত্রীবোঝাই থ্রি হুইলারকে (মাহিন্দ্রা) পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন এক নারীসহ অন্তত ৫ জন।

পরে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এরমধ্যে মোটরসাইকেল চালক রুহ‍ুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া গত বুধবার রাতে (৩০ তারিখ) পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে ধানখালী লোন্দা গ্রামে দুর্ঘটনাকবলিত হয়ে অজ্ঞান অবস্থায় সড়কে পড়ে থাকেন সাগর। উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে পাঠান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দু’জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কারও কোনো অভিযোগ নেই।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img