সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


কুষ্টিয়ায় যুবলীগ নেতা রফিক গ্রেপ্তার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এসএম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এসএম রফিক কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

পুলিশ জানায়, নাশকতা মামলার আসামি রফিককে বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকের স্বজনেরা জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে রফিক আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার নিজ বাড়িতে ফেরেন। এরপর থেকে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় ঘুরতে যান তিনি। রাত ১০টার দিকে কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। পরে রফিককে কুমারখালী থানায় পাওয়া যায়।

গত ৯ ফেব্রুয়ারি কুমারখালীর পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলায় রফিককে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, নাশকতা মামলার আসামি রফিককে স্থানীয়দের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img