সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


পালিয়ে বিয়ের পাঁচ মাসেই স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কক্সবাজারের টেকনাফে যৌতুকের জন্য লুলুয়ান মরজান হীরা (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বুধবার (১৪ মে) সকালে হ্নীলা মৌলভীবাজার রোজার ঘোনায় ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত স্বামী আব্বাস উদ্দিন (২৩) একই ইউনিয়নের মৌলভীবাজার রোজার ঘোনা গ্রামের নুর আহমেদের ছেলে।

নিহতের বোনের স্বামী নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ মাস আগে আব্বাস উদ্দিন ও মরজান হীরা পরিবারের অজান্তে পালিয়ে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর থেকে আব্বাস উদ্দিন তাকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। একই সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। সে প্রায় সময় বাড়িতে এ বিষয়গুলো বলতে। একপর্যায়ে খবর আসে বুধবার মধ্যরাতে তাকে আবারও মারধর করলে লুলুয়ান মরজানের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, গভীর রাতে আব্বাস উদ্দিনের বড় ভাই জমির উদ্দিন আমাকে মোবাইলে ফোন করে বলেন, আপনার বউয়ের বোন হীরা আত্মহত্যা করেছে। এখন আমরা কী করতে পারি বলে বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। পরে এ ঘটনা পুলিশকে জানালে পুলিশ সকালে তাদের বাড়ি থেকে লুলুয়ান মরজানের মরদেহ উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল থেকে সকালে মরদেহ উদ্ধার করেছে। সুরতালের কার্যক্রম শেষ করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img