সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


ঝালকাঠিতে শাবলের আঘাতে প্রাণ গেল সার্ভেয়ারের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সমির মল্লিক (৪০) নামে এক সার্ভেয়ারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ চাচাতো ভাই বাবুল মল্লিক শাবল দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে শহরের কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমির মল্লিক ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার আলতাফ হোসেন মল্লিকের ছেলে।

নিহতের স্ত্রী রুমা বেগম জানান, দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে অভিযুক্ত বাবুল মল্লিক জমি দখল করে সেখানে বেড়া দেন। সেই খবর শুনে শহর থেকে সমির মল্লিক এসে বেড়া খুলতে যান। তখন বাবুল মল্লিক পেছন থেকে এসে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে সমির মল্লিক মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা জানান, সমির মল্লিককে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। ময়নাতদন্ত শেষে রিপোর্ট অনুযায়ী মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img