সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন, আহত স্ত্রী ও শ্যালক

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও শ্যালক।

শুক্রবার (২৩ মে) গভীর রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শাশুড়ির নাম বাহা বেসরা (৫৫)। তিনি মৃত বুদরা হাসদার স্ত্রী। অভিযুক্ত জামাই সামিয়েল মার্ডি (৩৮) দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন সামিয়েলের স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং শ্যালক বিকাশ কিস্কু (৩৫)। তারা সম্পর্কে কাকাতো ভাইবোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে তার স্ত্রী মিনি হাসদার পারিবারিক কলহ চলছিল। এর জেরে প্রায় ১৫ দিন আগে মিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে আসেন। শুক্রবার রাতে সামিয়েল শ্বশুরবাড়িতে গেলে ফের বাগ-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি শাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। স্ত্রী ও শ্যালক বাধা দিতে গেলে তাদেরও ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে বাহা বেসরাকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পান এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সামিয়েল মার্ডিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img