সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


ফরিদপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ফরিদপুরে কাইয়ুম হাওলাদার (২০) নামে এক যুবককে তার বড় ভাই রহিম হাওলাদার ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে ঝগড়ার সময় কাইয়ুম হাওলাদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নিহত কাইয়ুম হাওলাদার সদর উপজেলার কৈজুরী ইউপির ইচাইল গ্রামের ইউনুস হাওলাদারের ছোট ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি চা-সিগারেটের দোকান চালাতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাইয়ুম হাওলাদার সম্প্রতি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। এ জন্য পরিবারের পক্ষ থেকে তার বাবা-মা তাকে পাঁচ লাখ টাকা দেন। এর ফলে তার বড় ভাই রহিম হাওলাদারের সাথে ঝগড়া হয়। বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার একপর্যায়ে বড় ভাই রহিম তার ছোট ভাই কাইয়ুমকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করেন। গুরুতর অবস্থায় কাইয়ুমকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি জানার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img