জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ডাস্টবিন থেকে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) পৌরসভার সাখাওয়াত মোড় সংলগ্ন এলাকার ডাস্টবিন থেকে এগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয় দোকানদার ময়লা ফেলতে গেলে ডাস্টবিনে ২টি কালো ব্যাগে মানবদেহের হাড় এবং মাথা দেখতে পান। স্থানীয় লোকজন বিষয়টি দেওয়ানগঞ্জ মডেল থানায় অবগত করলে কঙ্কাল উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত কঙ্কাল ও হাড়গোড়ের মধ্যে ৫টি মাথার খুলি এবং আনুমানিক ৪৫০টি হাড়গোড় রয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করেছে।
আরপিকে/




