সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


ফরিদপুরে বৃষ্টির পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরের দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের সুমন মোল্লার মেয়ে নাফিজা (৬) ও নাজিফা (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিজা ও নাজিফা বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অজান্তে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায় তারা। তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডোবা থেকে তাদের উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা খাঁন জানান, নাফিজা ও নাজিফা তারা দুই বোন বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে দুই বোন বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি ডোবায় পড়ে মারা যায়।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img