সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


ফেনীতে গাছে অটোরিকশার ধাক্কা, নিহত ১

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ফেনীর ফুলগাজী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৮ জুন) সন্ধ্যার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের গাইন বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজমীর হোসেন পরশুরাম উপজেলার উত্তর গুথমা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজমীর হোসেন সিএনজিচালিত একটি অটোরিকশায় করে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাইন বাড়ি মোড়ে পৌঁছালে অটোরিকশাটির সামনের চাকা খুলে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img