সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, আহত ২

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মশিউর রহমান (৩৫) ও তার ছেলে সাব্বির আহমেদ (১৩) গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।

রোববার (জুন ২২) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাড়োল ইউপির পরেদশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিনমজুর মোহাম্মদ আলী ওই গ্রামের তসির উদ্দীনের ছেলে। আহত বাবা ও ছেলের বাড়িও একই গ্রামে।

প্রতিবেশী সুলতান আলী জানান, দুপুর থেকে পরদেশীপাড়া গ্রামের মোহাম্মদ আলী, মশিউরসহ ৬-৭ জন মাঠে রোপা আমন রোপণের কাজ করছিলেন। বিকেল ৪টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান মোহাম্মদ আলী। এ সময় আহত হন সাব্বির ও তার বাবা মশিউর রহমান। স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img