সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


‘মরা ছাড়া আর কোনো গতি নাই,’ স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজের ফেসবুক ওয়ালে ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামে এক যুবক।

রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের চাতলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে হতাশ হয়ে রাহাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, রাহাতুল ইসলাম রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি হতাশা ও মানসিক অস্থিরতার নানা ইঙ্গিত দিচ্ছিলেন। মাত্র দু’দিন আগে তিনি রাসেল নামে এক যুবকের আত্মহত্যার সংবাদ শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমারও পরিস্থিতি আসছে।’

এর আগে, গত ২৮ জুন তিনি লিখেছেন, ‘হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাব।’ এমন পোস্টের নিচে নেটিজেনরা নানা সমালোচনা করছেন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img