সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

৪.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

ভারতের জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে।

ভূমিকম্পে হতাহতের কোনো খবর মেলেনি। তবে দিল্লি এবং আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এলাকাবাসী জানান, তাদের বাড়িতে ফ্যান এবং অন্য আসবাবপত্র কাঁপতে শুরু করেছিল।

দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামে প্রচুর অফিস রয়েছে। সেই এলাকাগুলোতেই কম্পন টের পাওয়া গেছে। ভূমিকম্পের সময় অফিসগুলোতে কম্পিউটার কেঁপে ওঠে বলে দাবি করছেন ওই এলাকার অফিসগুলোর কর্মীরা। তারাও ভয়ে বহুতল অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

এর আগে গত ফেব্রুয়ারিতেও দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভূবিজ্ঞানীদের মতে, ভৌগোলিক অবস্থানগত কারণে দিল্লিতে ভূমিকম্প অস্বাভাবিক কিছু নয়। দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনডিএমএ) তথ্য অনুযায়ী, ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫৯ শতাংশ এলাকায় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।

সূত্র: আনন্দবাজার

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img