এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দিয়েছে আজ। গড় পাশের হার ৬৮.৪৫ শতাংশ। পরীক্ষার রেজাল্ট পেয়ে শিক্ষার্থীরা যেন হাল ছেড়ে না দেয়, সেজন্য ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টকে একটি কাগজের টুকরার সঙ্গে তুলনা করেছেন।
জোভান পোস্টে লিখেছেন, রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসি ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনরা এ অভিনেতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
সনিয়া আক্তার নামে এক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, সহমত খুবই সুন্দর কথা বলছেন। সিয়ামুল ইসলাম নামের আরেকজন লিখেছেন, এই কাগজের টুকরোর উপর অনেক কিছু নির্ভরশীল। আবু বকর সিদ্দিক নামে আরেকজনের বক্তব্য, এগুলো প্রতিবেশীরা বুঝে না।
উল্লেখ্য, ২০১১ সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায় ফারহান আহমেদ জোভানকে। আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার পর্দায় দেখা যায় তাকে। তারপর ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে গেছেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
আরপিকে/




