সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


নাটোরে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই জন।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান ছয় জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে শুধু মাইক্রোবাসের চালকের নাম জানা গেছে। তার নাম রুবেল হোসেন (৩২); বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। হতাহতরা দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের আরোহী।

বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে আইড়মারি এলাকায় মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ পাঁচজন নিহত হন।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডলি রানী বলেন, ‘আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। একজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনার কারণে সৃষ্টি হওয়া যানজট নিরসনে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।’

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img