সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


কুয়েতে বিষাক্ত মদ্যপানে দশ প্রবাসীর মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিষাক্ত মদ্যপানে দশ প্রবাসীর মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সব মৃতের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কুয়েতি কর্তৃপক্ষ। তবে নিহতদের কেউ কেউ ভারতের মালয়ালি জাতিগোষ্ঠীর বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) কুয়েতের স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, বিষাক্ত মদ্যপানকারী আরও বেশ কয়েকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মদের বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। মদগুলো কোথা থেকে কেনা হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া গেছে।

গত রোববার এ ঘটনায় প্রায় ১৫ প্রবাসীকে ফারওয়ানিয়া এবং আদন হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দশ জন প্রাণ হারান। প্রবাসীদের প্রাণহানির ঘটনার কারণ জানতে ইতোমধ্যে অধিকতর তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজ সূত্র: আরব টাইমস কুয়েত, মাথরুভূমি

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ: এএফপির প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে চলা গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে নতুন কোনো সমঝোতায়...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img