সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ওসিকে ‘লেংটা করে’ এলাকাছাড়া করার হুমকি, বিএনপি নেতা বহিষ্কার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হককে ‘লেংটা করে’ এলাকাছাড়া করার হুমকি দেওয়ায় আক্তার হোসেন নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলে তার সদস্যপদও স্থগিত করা হয়েছে।

বহিষ্কৃত আক্তার হোসেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক এবং দলের জেলা কমিটির সদস্য।

বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বিকেলে মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শফি উল্লাহ শফির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় আক্তার হোসেন থানার ওসিকে গালিগালাজ করে বক্তব্য দেন।

আক্তার হোসেন বলেন, ‘মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক আওয়ামী লীগের দোসরদের নিয়ে চা খান অফিসে। ওসি সাহেব দোকান বন্ধ করেন আপনার। আপনাকে লেংটা করে মহেশখালী থেকে তাড়িয়ে দেওয়া হবে।’

বিএনপি নেতা আক্তার হোসেনের দেওয়া এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বক্তব্য দলের কেন্দ্রীয় নেতাদের নজরে আসার পর আক্তার হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয় বলে জেলা বিএনপির এক নেতা জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও দলের মহেশখালী পৌরসভা কমিটির আহ্বায়ক আক্তার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img