সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


দৌলতপুর সীমান্তে ১০ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ আটক ২

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের সিনবাদ আলী (২৭) এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মিন্টু হোসেন (২৯)।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল ও ৫০ মিলি লিটারের ২০ বোতল এলএসডি জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

শনিবার দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক সিনবাদ আলী দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গত ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া মাঠে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোহন আলী (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, ‘জব্দ করা মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের থানায় হস্তান্তর কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img