নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক নামে একটি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে নার্সের টিকটকের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে ক্লিনিকটি সিলগালা করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন।
এ সময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রশান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে প্রত্যাশা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক নামে একটি ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে টিকটক করে আপলোড করেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান।
অন্যদিকে, ভুল স্বীকার করায় প্রিয়াকে ক্ষমা করে দিতে বলেন প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ‘অপারেশন থিয়েটারে কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও প্রকাশ হলে এটি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ওই প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
আরপিকে/





furosemide 40 mg tablet
furosemide 40 mg tablet
metoprolol tart
metoprolol tart
mirtazapine for cats ear
mirtazapine for cats ear
cialis medication class
cialis medication class
cenforce ed pills
cenforce ed pills
cenforce online uk
cenforce online uk
sildenafil definition pronunciation
sildenafil definition pronunciation
orlistat adolescent obesity
orlistat adolescent obesity
avanafil tablet 200 mg price
avanafil tablet 200 mg price
finasteride bangladesh price
finasteride bangladesh price