ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন সন্তানের জনক কবির হোসেন নামে এক যুবককে হাতেনাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
রোববার সকালে উপজেলার নান্দাইল রোড বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কবির হোসেন পার্শ্ববর্তী বরাইগ্রাম এলাকার আব্বাস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নান্দাইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয়ের পাশে নান্দাইল রোড বাজারে একটি বাসায় প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে সকাল ৮টার দিকে বাড়ি যাবার জন্য সে বাজারের একটি রাস্তার পাশে দাঁড়িয়ে ইজিবাইকের জন্য অপেক্ষা করতে থাকে। সকাল হওয়ায় বাজারে লোকজনের উপস্থিতি ছিল একেবারেই কম। এ সময় অভিযুক্ত কবির হোসেন মেয়েটিকে একা পেয়ে মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত পাকা ভবনের দু-তলায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
স্থানীয় অনয় মাইক সার্ভিসের কর্মচারী আমিন শেখ বিষয়টি টের পেয়ে বাজারের অন্য ব্যবসায়ী ইব্রাহিম মিয়াকে ঘটনাটি জানায়। পরে দু’জনে মিলে ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের হাত থেকে মেয়েটিকে রক্ষার পাশাপাশি কবির হোসেনকে আটক করে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন এসে অভিযুক্তকে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী অনয় মাইক সার্ভিসের কর্মচারী আমিন শেখ জানান, তার বাড়ি মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে। এখানে চাকরি করার কারণে কাউকেই তিনি চেনেন না। তাই একা প্রতিরোধ করতে সাহস না পেয়ে ইব্রাহিম মিয়াকে ঘটনাটি জানান।
ইব্রাহিম মিয়া জানান, আমিন শেখের কাছ থেকে শুনেই ঘটনাস্থলের দিকে ছুটে যান তারা। তবে অভিযুক্ত কবির তাকে ছেড়ে দিতে অনুরোধ জানিয়ে দুই হাজার টাকাও দিতে চেয়েছিল।
নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, ওই শিক্ষার্থীর স্বজনেরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ধর্ষণচেষ্টায় আটক কবিরকে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।
আরপিকে/





hello world
hello world
azithromycin for sinus infection
azithromycin for sinus infection
misoprostol 200mcg tablets price
misoprostol 200mcg tablets price
lasix furosemide 40 mg
lasix furosemide 40 mg
flagyl for bv
flagyl for bv
doryx 70 mg
doryx 70 mg
doxycycline 100 mg cap
doxycycline 100 mg cap
tadalafil tablets dosage
tadalafil tablets dosage
stendra or levitra
stendra or levitra
semaglutid naturligt
semaglutid naturligt