সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


দলীয় এমপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিএনপি নেতার

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাজনীতি ডেস্ক: নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় এই বিএনপি নেতার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। মহাদেবপুর ও বদলগাছী এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসনের রাজনীতিতে দলের ভেতরকার এই বিরোধ এখন প্রকাশ্যে চলে এসেছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব অভিযোগ করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ওই সভায় রবিউল আলম বুলেট দাবি করেন, মহাদেবপুরে দলের নাম ব্যবহার করে আলাদা সাইনবোর্ড দিয়ে সমান্তরাল কার্যালয় চালানো হচ্ছে। নির্ধারিত কর্মসূচির পরপরই ওই অননুমোদিত সাইনবোর্ড নামিয়ে ফেলা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে তারা এতদিন নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করে আসলেও স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ের কারণে এতদিন মুখ খোলেননি বলে জানান তিনি। ইউনিয়ন পর্যায়ে চিঠি দিয়ে চাঁদা তোলার অভিযোগের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এগুলোর সুনির্দিষ্ট প্রমাণ জনগণের সামনে তুলে ধরা হবে।

বক্তব্যে গত আট থেকে নয় মাসের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন মহাদেবপুর উপজেলা বিএনপির এই শীর্ষ নেতা। নির্দিষ্ট ব্যাংক ড্রাফটের নম্বরসহ যাবতীয় হিসাব দলের শীর্ষ নেতৃত্বের কাছে পেশ করার ঘোষণা দিয়ে তিনি জানান, এসব অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। ক্ষমতা ও প্রশাসনিক বলয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি হতে পারে না। বিগত সময়ের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে খাদ্যগুদামসহ বিভিন্ন খাতের বরাদ্দে অনিয়মের অভিযোগ আনেন।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল জানিয়েছেন, রাজনীতিতে প্রতিপক্ষ বা সহকর্মীদের এমন মন্তব্য স্বাভাবিক একটি বিষয়। বর্তমানে দেশ ও গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন হওয়ায় যে কেউ যেকোনো বিষয়ে মতামত প্রকাশ করতে পারে বলে তিনি মন্তব্য করেন। যাঁদের কাছে দুর্নীতির কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য রয়েছে, তাঁদের তা জাতির সামনে নিয়ে আসার আহ্বান জানান এই সংসদ সদস্য। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সংবাদকর্মীদের বিষয়টি স্বাধীনভাবে অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে কমলেও দেশে কেন বাড়াতে হল

অর্থনীতি ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাসের প্রবণতা দেখা গেলেও দেশের বাজারে এর দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img