সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও দুই বছর বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক এবং নিষিদ্ধঘোষিত উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত নজরুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন।

অভিযোগের বিবরণে প্রকাশ, ২০২২ সালের শুরুর দিকে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি পান নজরুল ইসলাম। এর কিছুদিন পর একই বছরের নভেম্বর মাসে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। গত ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি সম্পূর্ণভাবে বিদ্যালয় বিমুখ হয়ে পড়েন এবং কর্মস্থলে যাওয়া বন্ধ করে দেন। তবে তাঁর মামা ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম এই অনুপস্থিতির বিষয়টি সম্পূর্ণ গোপন রাখেন। প্রধান শিক্ষক নিজে হাজিরা খাতায় নজরুল ইসলামকে নিয়মিত উপস্থিত দেখিয়ে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা উত্তোলনের সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ের জমিদাতা ও এক শিক্ষার্থীর অভিভাবক শাহ আলম এই অনিয়মের প্রতিকার চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের সত্যতা যাচাই করতে সম্প্রতি শিক্ষা বিভাগের কর্মকর্তারা আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে যান। পরিদর্শনকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায় এবং শিক্ষার্থীরা জানায় যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তাঁকে আর কখনোই বিদ্যালয়ে আসতে দেখা যায়নি। এ সময় স্থানীয় জনতা অভিযোগ করেন যে প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বিদ্যালয়টিকে নিজের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন, যেখানে সহকারী শিক্ষক থেকে শুরু করে অফিস সহায়ক ও নৈশপ্রহরী পর্যন্ত বিভিন্ন পদে তাঁর অন্তত ছয়জন আত্মীয় চাকরি করছেন।

এদিকে অভিযুক্ত অফিস সহায়ক নজরুল ইসলাম আত্মগোপনে থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম দাবি করেছেন যে নজরুল ইসলাম আগে নিয়মিত আসতেন এবং বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। ছুটির কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং তাঁর প্রতিষ্ঠানে স্বজনপ্রীতির অভিযোগের বিষয়েও কোনো সদুত্তর দিতে পারেননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, তারা বিদ্যালয় পরিদর্শন করে হাজিরা খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছেন এবং তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফ জানিয়েছেন যে অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

তুরস্কে কপ সম্মেলনে তারেক রহমানের ৫ প্রস্তাবে কী আছে?

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের শীর্ষস্থানীয় নেতা তারেক রহমান বৈশ্বিক...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img