প্রায় ১৪ বছর একটানা ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। ফলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি হয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একক আধিপত্য। আর এতে ‘ক্যাম্পাসে সহাবস্থান’ বলতে যা ছিল তা একেবারেই হারিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের...
বুধবার সকালে হাঁসের খোঁয়াড়ে যান গৃহকর্ত্রী তাসলিমা বেগম। কয়েকটি ডিমের মধ্যে চোখে পড়ে ডিম আকৃতির কালো বস্তু। প্রথমে ভয় পেয়ে গেলেও কাছে গিয়ে দেখেন কালো বস্তুটা সত্যি ডিম। প্রথমে এলাকাবাসীর অনেকে বিশ্বাস না করলেও খবর দেওয়া হয়েছিল উপজেলা প্রাণিসম্পদ...
এবার গোপনে নয়, ধুমধাম করেই বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। অকপটে এমনটাই জানালেন হালের এই জনপ্রিয় অভিনেতা।
শাকিব খান বলেন, ‘আর গোপনে কিছুই করব না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করব।
পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আগেরবার নিজের...
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে একের পর এক বলিউড সিনেমা। লাভের বাজারের আশায় তাকিয়ে আছেন প্রযোজক-পরিচালক থেকে শুরু করে অভিনেতারাও। এমন পরিস্থিতিতে বড় পর্দায় আবারও একসঙ্গে ফিরছেন সালমান খান ও আলি আব্বাস জাফরের জুটি।
‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো বেশ...
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জে দুটি ও বোদার করতোয়ায় দুটি মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ...
সাফজয়ী নারী ফুটবলারদের ল্যাগেজ সম্পূর্ণ ইন্টেক অবস্থায় বাফুফের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিদের বুঝিয়ে দেয়া হয়েছিল। কাজেই বিমানবন্দরে তাদের ব্যাগ খোলা বা চুরির ঘটনা ঘটার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে...
চট্টগ্রামে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছে জিম্মি অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর পাহাড়তলী শাপলা আবাসিক এলাকার ৭ নম্বর রোডের মিল্লাত ভবনের মৃত মো. হোসেনের...
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার আসল নাম সুলতানা পারভিন ওরফে নীলা। কখনো তিনি নিজেকে পরিচয় দেন সুমাইয়া আক্তার বৃষ্টি নামে, আবার কখনো নাজিয়া শিরিন শিলা, রুমাইনা ইয়াসমিন রূপা, স্নিগ্ধাসহ আরো অনেক নামে। ৩৯ বছর বয়সী সুন্দরী এই নারীর প্রতারণাই মূল...
গতকাল (২৩ সেপ্টেম্বর) ছিলো ভারতের নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জির জন্মদিন। প্রতি জন্মদিনেই সৃজিতকে বিশেষ ভালোবাসায় ভরিয়ে রাখেন তার স্ত্রী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। কিন্তু এ বছর জন্মদিনে স্বামীকে একদমই কাছে পেলেন না মিথিলা। ফলে তার জন্য বিশেষ কোনো আয়োজনও...
ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা (২৮) ও ছাত্রলীগ কর্মী সুমি আক্তার (২৪)।
রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ৮টা ৫০ মিনিটে পুলিশি পাহারায় তাদের ঢাকা মেডিকেল...