পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত এক মাসে ২০০ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (৫ মে ) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন থেকে এ...
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আবার ইনজুরিতে পড়েছেন। এবার অবশ্য চোটটা খেলার মাঠ থেকে আসেনি। আহত হয়েছেন নিজ বাসাতেই। তার বাম পায়ের পেছনের অংশ কেটে গেছে। সেখানে ২৭টি সেলাই দেওয়া হয়েছে।
আজ (শনিবার) নিজ বাসায় অবস্থান করছিলেন মাশরাফি।...
রংপুরে ঈদ শেষে ঢাকায় ফেরা যাত্রীরা টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েছেন। সহজে কোথাও মিলছে না বাসের টিকিট। কাউন্টারগুলো থেকে টিকিট নেই জানিয়ে দেওয়া হলেও বাইরে চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট নামের সোনার হরিণ। কোনো কোনো বাস কাউন্টারে ৫ মে থেকে...
যুদ্ধাবস্থা ও তার ফলে সৃষ্ট অবকাঠামোগত বিপর্যয় এবং মারিউপোলসহ একাধিক বন্দরে জাহাজ চলাচল বন্ধ থাকায় ইউক্রেনের গুদামগুলোতে আটকে আছে প্রায় আড়াই কোটি টন গম ও ভুট্টা।
জাতিসংঘভিত্তিক বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) উপপরিচালক জোসেফ স্মিদুবের শুক্রবার...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন তৎপরতায় প্রকৌশলীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নই একটি জাতির উন্নয়নের মূল বিষয়।
শনিবার (৭ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।...
সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সঙ্কটে জনগণের জীবিকা ধ্বংস হয়ে যাওয়ায় গত বছর ক্ষুধার মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা বেড়ে ১৯ কোটি ৩০ লাখে পৌঁছেছে। এছাড়া আরও ৪ কোটিরও বেশি মানুষকে তীব্র ক্ষুধায় ঠেলে দেওয়া হয়েছে। বুধবার জাতিসংঘের খাদ্য ও...
প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন ১৯৮ টাকা ও পাম সুপার ১৭২ টাকা নির্ধারণ করেছে সরকার। আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে। সর্বশেষ সরকারি সিদ্ধান্তে সয়াবিন তেলের দাম প্রতি লিটার ছিল ১৬০ টাকা। সে হিসেবে...
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজির এলপিজি সিলিন্ডার মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য এক হাজার ৪৩৯ টাকা থেকে কমিয়ে এক হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দাম কমল ১০৪...
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিম আগামী ১৬ মে বা তার কাছাকাছি সময়ে বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন।
বৃহস্পতিবার বিকেলে হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।
জ্যেষ্ঠ আইনজীবী...