ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমপক্ষে ১০ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (২২ জুন) দেশটির ইয়াজদ প্রদেশে ইসরাইলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম...
ইসরায়েলে দুই দফায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রথম দফায় ২২টি এবং দ্বিতীয় দফায় পাঁচটি। দুই দফার হামলার মধ্যে সময়ের ব্যবধান ছিল আধা ঘণ্টারও কম। আর এমন প্রেক্ষাপটে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
এমনটি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল...
৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন প্রদেশ। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) ভূমিকম্প অনুভব করেন দেশটির মানুষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কোম শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছিল। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে,...
ইরান-ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতির কারণে ইরানে নিজেদের দূতাবাস সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করছে ছয়টি দেশ। বৃহস্পতিবার ও শুক্রবার এ পদক্ষেপ নিয়েছে দেশগুলো।
গতকাল বৃহস্পতিবার প্রথম নিজেদের দূতাবাস বন্ধ করে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি উওং এক বিবৃতিতে বলেন, তেহরানে অস্ট্রেলিয়ার দূতাবাসে দেশটির...
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট জানিয়েছেন, ইরানে হামলার আগে দুই সপ্তাহ সময় নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, আগামী দুই সপ্তাহেন মধ্যে ট্রাম্প ইরানে হামলার চালানোর সঙ্গে সম্পৃক্ত হবেন কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ট্রাম্পের একটি...
অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের আল তাহলিয়া গোলচত্বরে খাবারের জন্য অপেক্ষমাণ ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় আরও ডজন খানেক আহত হয়েছেন। খবর আল জাজিরা
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত এবং নিহতদের চাপে আল-নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি...
ইসরায়েলে ইরানের হামলায় দেশটির কেন্দ্রীয় শহর রেহোভতে অবস্থিত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বলছে, প্রতিষ্ঠানটির কয়েকটি স্থাপনা নষ্ট হয়েছে। খবর আল জাজিরা
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট-এর খবরে বলা হয়েছে, এই হামলায় কেউ হতাহত...
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত দু’জন নিহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। ইসরায়েলের সরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম এবং সেখানকার সম্প্রাচার সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিশ্চিত করেছে এ তথ্য।
এক বিবৃতিতে মাগেন ডেভিড অ্যাডোম...
যুক্তরাষ্ট্রে কলোরাডো অঙ্গরাজ্যে ইসরায়েলি জিম্মিদের প্রতি সমর্থন জানিয়ে একটি বিক্ষোভ সমাবেশে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ডেনভার থেকে প্রায় ৩০ মাইল (৪৮ কিলোমিটার) দূরে অবস্থিত বোল্ডারের জনপ্রিয় পার্ল স্ট্রিট...