সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


আবু হেনা রনির শ্বাসনালি ও এক কান পুড়ে গেছে

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কমেডিয়ান, অভিনেতা ও উপস্থাপক আবু হেনা রনি শঙ্কামুক্ত নন; তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন এই অভিনেতা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ডা. এস এম আইউব হোসেন আবু হেনা রনির শারীরিক অবস্থা প্রসঙ্গে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘তাঁর শ্বাসনালি ও এক কান পুড়ে গেছে। শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তিনি শঙ্কামুক্ত নন, আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।’

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে একটি অনুষ্ঠানে এ দুর্ঘটনায় আবু হেনা রনি ছাড়াও আরও চার জন দগ্ধ হন।

আবু হেনা রনি ২০১১ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’ বিজয়ী হন। এনটিভির জনপ্রিয় কমেডি শো ‘হা-শো’ উপস্থাপনা করেন তিনি।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img