সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ইউরোপজুড়ে সৃষ্ট দাবদাহে ১০ দিনে ২৩০০ মানুষের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ইউরোপের প্রায় এক ডজন শহরের উপর চালানো এক গবেষণায় উঠে এসেছে যে, সম্প্রতি ইউরোপজুড়ে সৃষ্ট দাবদাহে মাত্র ১০ দিনে দুই হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই স্বাস্থ্য সংকট ক্রমেই আরও অবনতি হতে পারে।

মূলত গত মাসের শেষ দিকে ইউরোপজুড়ে স্মরণকালের ভয়াবহ দাবদাহ দেখা দেয়। এতে ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, ইতালিসহ বিভিন্ন দেশের প্রাণ ও প্রকৃতির মারাত্মক প্রভাব পড়ে। প্রচণ্ড গরমে অনেক মানুষের মৃত্যু হয়।

প্রাথমিক এক গবেষণা মতে, ওই দাবদাহের সময় গত ২২ জুন থেকে গত ২ জুলাই পর্যন্ত মাত্র ১০ দিনে ১২টি শহরে প্রায় ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত এক হাজার ৫০০ মানুষের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।

গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই পৃথিবী উষ্ণ হয়ে উঠছে এবং তীব্র দাবদাহ দেখা দিচ্ছে। গবেষণার তথ্য মতে, এতে ইতালির মিলান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ৪৯৯ জনের মৃত্যুর ৩১৭টিই জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।

এরপরই রয়েছে ফ্রান্সের রাজধানী শহর প্যারিস ও স্পেনের বার্সেলোনা শহর। এছাড়া লন্ডনে ২৭৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৭১টিই জলবায়ু পরিবর্তনের প্রভাবে হয়েছে বলে গবেষকরা জানিয়েছেন।

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ ও গবেষণার অন্যতম লেখক ম্যালকম মিসট্রি জানান, কেন দাবদাহকে নীরব ঘাতক বলা হয় এই গবেষণায় সেটাই উঠে এসেছে। স্পেন, ফ্রান্স ও ইতালিতে হাতে গোনা কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তীব্র তাপমাত্রার কারণে আরও হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img