সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ২, আহত বেড়ে ৬৩

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত দু’জন নিহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। ইসরায়েলের সরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম এবং সেখানকার সম্প্রাচার সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিশ্চিত করেছে এ তথ্য।

এক বিবৃতিতে মাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, শুক্রবার শেষ রাতে মধ্য ইসরায়েলের রিশন লেজিওন এলাকার একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে ঘটনাস্থলেই একজন নিহত, আহত হন আরও ২০ জন।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। রিশন লেজিয়নে হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের তেল আবিবে নিহত হয়েছিলেন এক নারী।

এদিকে শনিবার এক প্রতিবেদন ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬৩ জনে। তাদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত চার শতাধিক ফিলিস্তিনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান হামলার জবাবে সেদিন রাতে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলে ইসরায়েল। তবে কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img