সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ


কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় রনি শিকদার (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) বেলা সোয়া ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি শিকদার টাঙ্গাইল সদরের শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন ছিলেন।

জানা গেছে, পুলিশ কনস্টেবল রনি গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী উপ-কমিশনার দ্বীনে এ আলমের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচারের কথা ছিল। এজন্য তিনি মঙ্গলবার সকালে বাড়ির উদ্দেশে রওনা দেন। কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা উল্টো পথে যাওয়ার সময় তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটোরিকশ‍াটি আটক করা হয়েছে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img