সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

অর্থনীতি ডেস্ক: দেশের সিরামিক শিল্পে শীর্ষস্থানীয় অবস্থান বজায় রেখে বাজারে নিজেদের পরিধি আরও বাড়িয়ে চলেছে স্বনামধন্য ব্র্যান্ড আকিজ সিরামিকস ও অরা। সম্প্রতি কুমিল্লার হোমনা এবং কোম্পানীগঞ্জ এলাকায় দুটি নতুন শোরুম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আধুনিক ডিজাইন ও নান্দনিক পণ্যের সমাহার নিয়ে শোরুমগুলো স্থানীয় গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানগুলোর মধ্যে হোমনা উপজেলায় আকিজ সিরামিকসের নতুন শোরুম ‘সিদ্দিক অ্যান্ড সন্স’ এবং কোম্পানীগঞ্জে ‘অরা’ ব্র্যান্ডের নতুন শাখা ‘ফুয়াদ এন্টারপ্রাইজ’ কার্যক্রম শুরু করে। গত রবিবার আয়োজিত এসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমগুলোর শুভসূচনা করেন আকিজ সিরামিকসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক।

নতুন এই শাখাগুলোর উদ্বোধনী আয়োজনে সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আকিজ সিরামিকসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শোরুমের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন ও আবদুল্লাহ আল মারুফ তাদের ব্যবসায়িক উদ্যোগের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গ্রাহকদের দোরগোড়ায় বিশ্বমানের সেবা পৌঁছে দিতে বর্তমানে দেশজুড়ে তিন শতাধিক আধুনিক শোরুম পরিচালনা করছে আকিজ সিরামিকস। গুণগত মান ও নান্দনিক ডিজাইনের জন্য প্রতিষ্ঠানটি এর আগে একাধিকবার মর্যাদাপূর্ণ ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে হোমনা ও কোম্পানীগঞ্জের নতুন এই শাখাগুলোতেও ক্রেতারা সেরা মানের টাইলস ও সিরামিকপণ্য সহজে সংগ্রহ করতে পারবেন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

এমটিএ আইনের খসড়া: পরিবহনের সব ক্ষমতা যাচ্ছে এক কর্তৃপক্ষে

জাতীয় ডেস্ক: দেশের নগর পরিবহনের সামগ্রিক পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে থাকা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিবর্তে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img