সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


কুয়েতে বিষাক্ত মদ্যপানে দশ প্রবাসীর মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বিষাক্ত মদ্যপানে দশ প্রবাসীর মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সব মৃতের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কুয়েতি কর্তৃপক্ষ। তবে নিহতদের কেউ কেউ ভারতের মালয়ালি জাতিগোষ্ঠীর বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) কুয়েতের স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, বিষাক্ত মদ্যপানকারী আরও বেশ কয়েকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মদের বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। মদগুলো কোথা থেকে কেনা হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া গেছে।

গত রোববার এ ঘটনায় প্রায় ১৫ প্রবাসীকে ফারওয়ানিয়া এবং আদন হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে দশ জন প্রাণ হারান। প্রবাসীদের প্রাণহানির ঘটনার কারণ জানতে ইতোমধ্যে অধিকতর তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজ সূত্র: আরব টাইমস কুয়েত, মাথরুভূমি

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img