সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


কুষ্টিয়ায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কুষ্টিয়ার দৌলতপুরে শ্বশুরবাড়িতে শিলা খাতুন (২০) নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। আসল ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে এমন সন্দেহে লাশ দাফনে বাধা দিয়েছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাঙালী মোড় এলাকায় বাবার বাড়িতে ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহত গৃহবধূ শিলা খাতুন একই এলাকার আমিরুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও স্বজনরা জানায়, দুই বছর আগে দৌলতপুর উপজেলার শেরপুরের সেনপাড়া গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে আলামিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় শিলার। আলামিন পেশায় একজন ওয়ার্কশপ মিস্ত্রি।তিনমাস আগে তাদের একটি ছেলেসন্তানও হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে শ্বশুরবাড়ি থেকে জানায় শিলা শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিলাকে বাবার বাড়িতে রেখে চলে যান স্বামী আলামিন। এরপর রাতে শ্বাসকষ্ট হলে পরিবারের লোকজন তাকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বাড়িতে ফিরে ভোররাতে শিলার মৃত্যু হয়।

নিহতের দুলাভাই আশরাফুল ইসলাম বলেন, গত ২৯ জুন শিলার দগ্ধ হওয়ার ঘটনাটি ঘটে। শ্বশুরবাড়ির লোকজন আমাদের বলেছিল শিলা আত্মহত্যার চেষ্টা করেছে। তারাই চিকিৎসা করাচ্ছিল। কিন্তু শিলা মারা যাওয়ার আগে আমাকে বলেছে শ্বশুরবাড়ির লোকজন তার শরীরে তারপিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে সে কারও নাম বলেনি। যেহেতু পরিবারের অন্য কেউ বিষয়টি নিয়ে জানতে চায়নি, তাই আমিও আর কাউকে বলিনি।

আশরাফুল ইসলাম আরও বলেন, আজ সকাল ১০টায় স্থানীয় গোরস্তানে শিলার দাফন হওয়ার কথা ছিল। বাড়ি থেকে লাশ গোরস্থানে নেওয়ার পথে পৌনে ১০টার দিকে পুলিশ এসে আটকে দেয়। হত্যার অভিযোগের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাদের বিষয়টি জানাই।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, আসল ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে- এমন সন্দেহে পুলিশ লাশ কবরস্থানে নেওয়ার সময় পরিবারের সঙ্গে কথা বলে। মৃতের দুলাভাই বলেছেন, মেয়েটি মারা যাওয়ার আগে তাকে বলেছেন, তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মৃতের শরীরের ওপরের অংশটুকু পুড়ে গেছে। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, মেয়েটির বাবা ও স্বামীর পরিবার একে অপরের আত্মীয়। ঘটনাস্থল দৌলতপুর হওয়ায় ওই থানার ওসি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img