সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মুয়াজ্জিনের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়িতে ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলি (৭৩) নামে মসজিদের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলি উপজেলার ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে সড়ক পার হচ্ছিলেন মোহাম্মদ আলি। এ সময় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক দিয়ে দ্রুতগামী একটি ড্রাম ট্রাক এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে।

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নুরুন্নবী ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা চালক ও হেলপারকে ট্রাকসহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img