সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


খাবারের জন্য অপেক্ষমাণ ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের আল তাহলিয়া গোলচত্বরে খাবারের জন্য অপেক্ষমাণ ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় আরও ডজন খানেক আহত হয়েছেন। খবর আল জাজিরা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত এবং নিহতদের চাপে আল-নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগ, আইসিইউ এবং অপারেশন থিয়েটারে স্থন সংকুলান যাচ্ছে না।

সবশেষ এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে সংঘাতপূর্ণ এলাকায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহযোগিতায় গাজার মানবিক ফাউন্ডেশন এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি এমন সব এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী কঠিনভাবে অপারেশন কার্যক্রম পরিচালনা করে। সমালোচকরা এ ধরনের স্থানকে ‘মানব কসাইখানা’ বলে উল্লেখ করেছেন।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক গতকাল সোমবার বলেছেন, ইসরায়েলের যুদ্ধের কৌশল এবং পদ্ধতি গাজায় ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে।

গত ২০ মাসের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ৫৫ হাজার ৩৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে রয়েছে দশ হাজার নারী ও শিশু।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img