গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের সাদেক আলীর মেয়ে নাসরিন নাহার (৩০), তার স্বামী (নাম জানা যায়নি) এবং তাদের শিশুপুত্র। নিহত অপর ব্যক্তি হলেন গাজীপুরের শ্রীপুর থানার কেউরা পশ্চিম খণ্ড গ্রামের শফিকুল ইসলাম (৫৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে রওনা হয়। মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত এক নারীসহ আরেকজনকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, এ দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরপিকে/




