সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


টাঙ্গাইলে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে ১টার দিকে সখীপুর পৌর শহরের লাইফকেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর জামতলা এলাকার মাসুম শিকদার ও মিতু আক্তার দম্পতির ছেলে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনেরা জানান, চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে মাসুম-মিতু দম্পতি ছেলে সাফওয়ানকে নিয়ে ঢাকা-সখীপুর সড়কের পাশে লাইফকেয়ার ক্লিনিকের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে মিতু একাই সড়ক পার হয়ে অন্য পাশে যান। এ সময় শিশু সাফওয়ান তার বাবা মাসুমের পাশে অটোরিকশায় বসেছিল। পরে মাসুম অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সুযোগে সাফওয়ান মুহূর্তের মধ্যে অটোরিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। চোখের সামনে এভাবে একমাত্র সন্তানকে হারাতে দেখে মিতু জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। অন্যদিকে মাসুম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন, ট্রাকটি আমরা আটক করতে সক্ষম হয়েছি। ট্রাকটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img