সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


টিকটক না ছাড়ায় কিশোরী মেয়েকে হত্যা করলেন বাবা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

পাকিস্তানে মুঠোফোন থেকে টিকটক ডিলিট না করায় এক কিশোরী মেয়েকে হত্যা করেছেন তার বাবা। গত মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে এ ঘটনা ঘটে।

রাওয়ালপিন্ডির পুলিশ জানিয়েছে, নিজের ১৬ বছর বয়স বয়সী মেয়েকে মুঠোফোন থেকে টিকটক ফেলে দিতে বলেছিলেন তিনি। কিন্তু কথা না শোনায় মেয়েকে গুলি করে হত্যা করেন ওই বাবা।

পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘মেয়ের বাবা তাকে টিকটক ডিলিট করতে বলেছিল। কথা না শোনায় তিনি তাকে হত্যা করেছেন।’

ওই কিশোরীর পরিবার প্রথমে এটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এতে ব্যর্থ হয় তারা। মেয়েকে হত্যার পর তার বাবা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

টিকটক পাকিস্তানে অনেক জনপ্রিয় একটি অ্যাপ। স্বল্পশিক্ষিতরাও এটি সহজে চালাতে পারেন বলে অনেকেই টিকটকের প্রতি আসক্ত।

সূত্র: এএফপি

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img