সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


টিভি শোতে স্ত্রীকে চুমু খেয়ে তাক লাগালেন ‘কাঁচা বাদাম’ গায়ক

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

একের পর এক আলোচনার ঝড় তুলছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক ভুবন বাদ্যকর। এবার টেলিভিশন শোতে স্ত্রীকে চুমু খেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সেই শোয়ের এক ঝলক প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানেই দেখা গেলো ভুবনের এমন কীর্তি।

টিভি চ্যানেল স্টার জলসায় আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’। এর উপস্থাপক জনপ্রিয় অভিনেতা জিৎ। এই শোয়ের রেকর্ড পর্ব শেষ হয়েছে। সম্প্রতি সেই পর্বে হাজির হন ভুবন বাদ্যকর ও তার স্ত্রী।

সেখানে নিজের জনপ্রিয় গান ‘কাঁচা বাদাম’ গেয়ে নাচতে দেখা গেছে ভুবন বাদ্যকরকে। শুধু গানে নাচেই আটকে ছিলেন না ‘কাঁচা বাদাম’ গায়ক। শোতে সবার সামনেই স্ত্রীকে চুম্বন করলেন তিনি। তা দেখে লজ্জায় লাল স্বয়ং সঞ্চালক জিৎ।

জানা যায়, শোতে ভুবন বাদ্যকরের স্ত্রীকে সঞ্চালক জিৎ জিজ্ঞেস করেন, ‘সুন্দর উপহার আপনাকে কী দিয়েছে ভুবনদা?’ তার উত্তরে তিনি বলেন, ‘কিস’। তখন জিৎ জানতে চান, ‘কীভাবে কিস দেয়?’ তখনই স্ত্রীর দুই গালে চুম্বন করেন ভুবন। সেই মুহূর্তে করতালিতে মুখর হয়ে ওঠে গোটা অনুষ্ঠানস্থল।

এরপরও থেকে যায় চমক, কী সেই চমক, সেটা দেখতে গোটা শো সম্প্রচারের অপেক্ষা করতে হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

জাতীয় ডেস্ক: তৈরি পোশাক শিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ দ্রুত নিরসন এবং কারখানায় স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img