সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


টেকনাফে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) সকালে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নজিমুল্লাহ ওই এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে নজিমুল্লাহকে কয়েকজন মিলে মারধর করেন। এ সময় তার হাতে থাকা একটি ধারালো ছুরি ধস্তাধস্তির মধ্যে তার বুকের ডান পাশে ঢুকে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর বলেন, নজিমুল্লাহ পূর্বেও চুরির অভিযোগে অভিযুক্ত ছিলেন এবং এলাকায় তার বিরুদ্ধে একাধিকবার বিচারx হয়েছে। কিন্তু তাই বলে এভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা ন্যায়সংগত নয়৷

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈমা সিফাত জানান, নিহত যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বুকের ডান পাশে গভীর ছুরিকাঘাত ছিল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img