সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


টেনিস খেলোয়াড় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

ভারতের দিল্লির গুরুগ্রামে টেনিস খেলায় আগ্রহের কারণে প্রতিবেশীদের কটাক্ষ সহ্য করতে না পেরে মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক পাষণ্ড বাবা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেয়ের টেনিস একাডেমি চালানো নিয়ে অসম্মান বোধ করা এবং লোকেদের কটাক্ষ সহ্য করতে না পেরে মেয়েকে গুলি করে হত্যা করেছেন সেই বাবা। শুক্রবার গুরুগ্রামের সুশান্তলোক এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত রাধিকা যাদব (২৫) জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড় ছিলেন। সুশান্ত লোক ফেজ ২-তে একটি টেনিস একাডেমি চালাতেন তিনি। বাবা দীপক যাদব (৫৭) মেয়েকে একাডেমি বন্ধ করতে বললেও তিনি রাজি হননি।

পুলিশ জানিয়েছে, আজ সকাল আনুমানিক ১০টায় দীপক যাদব মেয়ে রাধিকাকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালান। এরমধ্যে তিনটি গুলি রাধিকার শরীরে বিদ্ধ হয়। ঘটনার পরপরই রাধিকাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। দীপক যাদবকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ০.৩২ বোরের রিভলবার জব্দ করেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে দীপক যাদব জানিয়েছেন, রাধিকা কাঁধে আঘাত পাওয়ার পর টেনিস খেলা ছেড়ে একাডেমি শুরু করেন। তিনি যখন তার পৈতৃক গ্রাম ওয়াজিরাবাদে যেতেন, তখন অনেকেই রাধিকার জীবনযাপন নিয়ে কটাক্ষ করতেন। দীপক যাদবের দাবি, এই কথাগুলো তার ‘সম্মানে আঘাত’ হানত। তিনি বারবার রাধিকাকে একাডেমি বন্ধ করে দিতে বললেও রাজি হননি। এই নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। ক্ষোভের বশেই আজ তিনি মেয়েকে গুলি করে হত্যা করেন।

রাধিকার মৃত্যুতে অভিযোগ দায়ের করেছেন দীপক যাদবের ভাই, রাধিকার চাচা। তিনি জানান, দীপক যাদব তার বড় ভাই। তারা একই বাড়ির পৃথক তলায় থাকেন। ঘটনার দিন সকালে তিনি গুলির শব্দ শুনতে পান। ওপরের তলায় গিয়ে রাধিকাকে রান্নাঘরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ড্রয়িংরুমে রিভলবারটি পড়ে ছিল। রাধিকাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img