সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


ট্রাম্পের নতুন শুল্ক হুমকির তীব্র প্রতিক্রিয়া জানাল ইইউ ও মেক্সিকো

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির বিপরীতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উভয় পক্ষ।

মেক্সিকো এই পদক্ষেপকে আখ্যা দিয়েছে ‘অন্যায় চুক্তি’ হিসেবে এবং জানিয়েছে, তাদের সার্বভৌমত্বে আঘাতের বিষয়ে আপস করা হবে না। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, প্রয়োজন হলে ‘পাল্টা ব্যবস্থা’ নেওয়া হবে। তবে উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখতে চায় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বরাবর পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেন, আমাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল অসামঞ্জস্যপূর্ণ এবং ইইউ-এর ট্যারিফ ও বাণিজ্য নীতির কারণে আমরা দীর্ঘদিন ধরে ব্যাপক ঘাটতি সহ্য করেছি। এখন আর তা চলবে না।

ফক্স নিউজে প্রচারিত এক পূর্ব-রেকর্ডকৃত সাক্ষাৎকারে শনিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অনেক দেশ এখন খুব বিরক্ত। কিন্তু এই শুল্কের কারণে শত শত বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে ঢুকছে।

এছাড়া ট্রাম্প হুমকি দিয়েছেন যদি ইইউ বা মেক্সিকো পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে তিনি আরোপ করা ৩০ শতাংশ’র ওপর আরও শুল্ক যোগ করবেন।

বিপরীতে উরসুলা ভন ডার লেয়েন এক বিবৃতিতে জানান, ইইউ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তবে আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে আমরা পিছপা হব না। বিশ্বের খুব কম অর্থনীতিই ইউরোপের মতো খোলামেলা ও ন্যায্য বাণিজ্যচর্চায় বিশ্বাস করে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ২৩৫.৬ বিলিয়ন ডলার।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম জানিয়েছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো চুক্তিতে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি।

তিনি বলেন, আমরা স্পষ্ট জানি, কী বিষয়ে আলোচনা সম্ভব এবং কী বিষয়ে নয়। সার্বভৌমত্ব কখনোই আলোচনার বিষয় নয়।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img