সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


তাহসান-মিথিলাকন্যা আইরাকে নিয়ে সৃজিতের আবেগঘন পোস্ট

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

রাফিয়াত রশিদ মিথিলা ও তাহসান খানের মেয়ে আইরা ছোট থেকেই ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জির ভীষণ আদরের। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই মেয়ের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করে নিতে দেখা যায় তাকে। সম্পর্কে এখন আইরার বাবা তিনি।

সম্প্রতি একটি বিজ্ঞাপনে মায়ের সঙ্গে এক ফ্রেমে হাজির হয়েছে ছোট্ট আইরা। সেই ভিডিও নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন কলকাতার পরিচালক। মেয়েকে পর্দায় দেখে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি সৃজিত।

আনন্দবাজারকে তিনি বলেন, ‘দেখতে দেখতে বড় হয়ে গেল! আমি কি বুড়ো হচ্ছি জানি না, তবে চোখের সামনে সময় উড়ে গেল।’

ভবিষ্যতে কি তবে পরিচালক হিসেবে আইরাকে নিজের ছবিতে নেবেন? এমন প্রশ্নে সৃজিতের উত্তর, ‘আমার কোনো ছবিতে যদি চরিত্রের সঙ্গে মানিয়ে যায়, অবশ্যই ওকে নিতে চাইব।’

প্রসঙ্গত, তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তবে সেই সংসারেও এখন শোনা যাচ্ছে ভাঙনের গুঞ্জন। তারকা দম্পতির সম্পর্কের সমীকরণ এখন যাই হোক না কেন, বাবা হিসেবে মেয়ের প্রতি ভালোবাসা রয়েছে সৃজিতের। সেটাই প্রকাশ করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img