সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


নওগাঁয় ট্রাককে সাইড দিতে গিয়ে ভ্যান উল্টে বৃদ্ধের মৃত্যু

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

নওগাঁর মহাদেবপুরে ট্রাককে সাইড দিতে গিয়ে ভ্যান উল্টে সিরাজ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ আলী উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে একটি চার্জারচালিত ভ্যানযোগে মহাদেবপুর হাটে আসছিলেন সিরাজ আলী। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায় ভ্যানটি। এতে ঘটনাস্থলেই সিরাজুলের মৃত্যু হয়। এ সময় ভ্যানে থাকা যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img