সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ


নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই বোনের

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গোসলে নেমে তানিয়া (১২) ও লামিয়া (৮) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার আগানগর ইউনিয়নের চরপাড়া এলাকার মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানিয়া ও লামিয়া ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী শহীদ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নবীপুর গ্রামের নিজ বাড়ি থেকে মায়ের সঙ্গে তানিয়া ও লামিয়াসহ তাদের আরেক বোন নানার বাড়ি চরপাড়া এলাকায় বেড়াতে যায়। দুপুরে অন্যদের সঙ্গে দুই বোন মেঘনা নদীতে গোসলে নামে। একপর্যায়ে তানিয়া ও লামিয়া নদীর পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রোহানী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

- বিজ্ঞাপন -spot_img
spot_img
সর্বশেষ সংবাদ

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img