সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ

সত্য ও নির্ভরশীল সংবাদ প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ


নীলফামারীতে ট্রাক্টর চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

- বিজ্ঞাপন -spot_img
সবচেয়ে জনপ্রিয়

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে নীলফামারী সদরের কচুকাটা বন্দর পাড়া এলাকায় ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রাশেদুল ইসলাম কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে নীলফামারীগামী দু’টি ট্রাক্টরকে অতিক্রমের সময় তার মোটরসাইকেলটি সামনের ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠান। ঘটনার পরপরই ট্রাক্টর চালককে আটক করেছে পুলিশ।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরপিকে/

- বিজ্ঞাপন -spot_img

17 COMMENTS

spot_img
সর্বশেষ সংবাদ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। বিশ্লেষকদের একাংশের দাবি, সৌদি আরব ও ইসরায়েল-এর কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চাপের মুখেই...
- বিজ্ঞাপন -spot_img
একই রকম পোস্ট
- বিজ্ঞাপন -spot_img